জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগের সন্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। সন্মেলনে যুবলীগের কোন কর্মী পাওয়া যায়নি। সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণার জন্য আহ্বান জানানো হলে কোন কর্মীই প্রার্থীতা ঘোষনা করেননি। অথচ ওই ওয়ার্ডে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক সিরাজ মিয়া, কোকিল দাস, তফজ্জুল হোসেন, রায়হান মিয়ার বাড়ি। সন্মেলনে
ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক গোড়ারগাঁও গ্রামের আব্দুল আহাদ উপস্থিত থাকলে অন্য যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন না। ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজার পরিচালনায় সন্মেলনে উপজেলা যুবলীগ নেতা রাধেশ দেবনাথ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ব´সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন। সন্মেলনে কোন প্রার্থী পাওয়া না যাওয়ায় কমিটি গঠন করা হয়নি। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ বলেন,হঠাৎ করে সন্মেলন করায় সবার সাথে যোগাযোগ করা যায়নি। শ্রীঘ্রই সবার সাথে যোগাযোগ করে ওয়ার্ড কমিটি গঠন করা হবে।