ছাতক প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ ছাত্রলীগ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে ছাতকের গোবিন্দগঞ্জে উপজেলা ছাত্রলীগের এক প্রতিবাদ সভা রবিবার বিকেলে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছৈলা-আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সুন্দর আলী।
আরো বক্তব্য রাখেন, আলীগ নেতা আব্দুল খালিক, আফতাব উদ্দিন, যুবলীগ নেতা ওবায়দুর রউফ বাবলু, রাজা মিয়া, আরজ আলী, রইছ আলী, আঙ্গুর মিয়া, বিল্লাল আহমদ, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন রাজ প্রমুখ। এ সময় উপজেলা, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন কমিটির ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।