- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নৈতিক ও জ্ঞানভিত্তিক শিক্ষা দরকার -বকুল

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, বর্তমান আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। শিক্ষক-শিক্ষিকা উভয়েরই থাকতে হবে কম্পিউটার ভিত্তিক বিশেষ জ্ঞান। শিক্ষার্থীদের জ্ঞানের প্রসারতায় শিক্ষাঙ্গনে সৃষ্টি করতে হবে অনুকূল সুষ্ঠু পরিবেশ। নৈতিক ও জ্ঞান ভিত্তিক শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের গড়ে দিতে হবে সুন্দর আগামী। এর জন্য সরকারের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী, শিক্ষক ও অভিভাবকদের সুষম সমন্বয় সৃষ্টি করা একান্ত প্রয়োজন।
রবিবার ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়         
আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তোফায়েল আহমদ তামিমের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, জাউয়া ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল হক, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুকিত, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, ফরিদ উদ্দিন খান, সাইফুল ইসলাম, আব্দুল কাদির, প্রিন্সিপাল মাহমুদ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক মাও. মুজিবুর রহমান, নুরুল আমীন, নুরুল হক, বিলাল হোসেন, তজম্মুল আলী, নজমুল হোসেন, তাজুল ইসলাম কয়েছ, তুরণ মিয়া, ভজন দাস, আব্দুল লতিফ হাওলাদার, রাজন সরকার, ইয়াকুব আলী, জাকির হোসেন, মিজানুর রহমান, মঞ্জু ব্যানার্জী, মতিউর রহমান মুন্না, শিক্ষিকা নাছিমা আক্তার বেগম, সাবেরা সুলতানা, স্বপ্না বেগম, নাজমা আক্তার, খালেদা আক্তার লাকি, বিদ্যালয়ের শিক্ষার্থী রূপালী তালুকদার রূপা, নানজিবা আক্তার মীম,  সোনালী বেগম প্রমুখ।
সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী সাইদুর রহমান ও গীতা পাঠ করেন রশনী তালুকদার পাপনী।  
 
 

  • [১]