জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখ্ত পলিনের নেতৃত্বে পৌর শহরে শোক র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম শেফু, সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. শুক্কুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, সাবেক ছাত্রলীগ নেতা, ঝন্টু তালুকদার, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ স্বজন, যুব মহিলা লীগের সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক সভাপতি চাঁদনি আক্তার সহ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, স্বেচ্চা সেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি