- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নোয়াখালীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজার এলাকায় সরকারি খাস খতিয়ানের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
দিরাই মদনপুর নোয়াখালী বাজার এলাকায় পাকা, কাচা ১ নং সরকারি খাস খতিয়ানে   
সরকারি ০.১৬৪৪ একর জায়গায় প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। এ বিষয়ে দিরাই-মদনপুর সড়কের উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একাধিকবার নোটিশ করার পরেও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  এ অভিযানে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ থানা সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

  • [১]