- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নোয়াখালী বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে ইউনাইটেড এগ্রো’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজার শাহজালাল (রঃ) একাডেমীর হল রুমে ইউনাইটেড এগ্রো’র সভাপতি ইউসুফ বিন আকিল এর সভাপতিত্বে ও শিক্ষক জাকির হোসাইনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রিসেন্ট অটোমোবাইল লিঃ ঢাকার সিইও তোফায়েল আহমদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ব্যবসায়ী মাওলানা শহীদুল ইসলাম, সমাজসেবী ফরিদ আহমদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড এগ্রো’র সেক্রেটারি মনির হুসেইন, কোষাধ্যক্ষ শাহ আলম,সদস্য আব্দুল বাতিন, নোমান আহমেদ, শামীম আহমেদ, মনির উদ্দিন,সাদিকুর রহমান গুলজার আলী, সংগঠনের ও এলাকার ব্যক্তিবর্গ।

  • [১]