স্টাফ রিপোর্টার
নোয়াগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে এসেছে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন।
শনিবার দুপুরে বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায়’র নেতৃত্বে থেকে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এক লাখ ২০ হাজার টাকা তুলে প্রতিনিধি দলের সদস্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য নিপুন রায়, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। এই সরকারের আমলেই রামুতে হামলা হয়েছে। এইবার সুনামগঞ্জে একইভাবে হামলা হয়েছে।
পৃথক পৃথকভাবে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল কবির তুহিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, জাসদ নেতা রুহুল তুহিন, আওয়ামী লীগ নেতা আব্দুল অদুদ, অরুন দে, সাবেক ছাত্রলীগ নেতা সুজন প্রমুখ ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে নোয়াগাঁওয়ে যান।