- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নোয়াগাঁও পরিদর্শনে জেলা জাপা নেতৃবৃন্দ

হামলা, লুটপাট ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রাম পরিদর্শন করেছেন জেলা জাপা নেতৃবৃন্দ। বুধবার বিকালে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনিরের নেতৃত্বে সাংগঠনিক টিমে ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সাবেক এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ মানিক, সুমিত চৌধুরী, সুনামগঞ্জ সদর জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, দিরাই জাপার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সর্দার, জাতীয় স্বেচ্চাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস, শাল্লা উপজেলা জাপার সভাপতি দুলদুল চৌধুরী, সাধারণ সম্পাদক কালিপদ দাস, জাতীয় যুব সংহতি নেতা শাহীন আহমেদ মিন্টু, দিরাই উপজেলা জাপা নেতা অনন্ত মল্লিক প্রমুখ।
এসময় জেলা জাপা নেতৃবৃন্দরা হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি
এদিকে সিলেটের সংগঠন ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রাম পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ছিলেন দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আব্দুল
করিম কিম, অধ্যাপক ড. জহিরুল হক শাকীল, এনামুল মুনীর, তোফাজ্জল সোহেল, জগনড়বাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ
মুক্তা, দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক দেবাশীষ দেবু, মার্কসবাদী পাঠক ফোরামের সংগঠক নিরঞ্জন সরকার, রুবেল মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা। রাজনৈতিক অন্তঃদ্বন্ধ, স্থানীয় প্রশাসনের গাফিলতি ও অদূরদর্শীতার কারণে এ ঘটনা সংগঠিত হয়েছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এ ঘটনার মদতদাতা ও যাদের দায়িত্বের অবহেলার কারণে এ ঘৃণা
তা-ব সৃষ্টি হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

  • [১]