ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের চরভাড়া মাদ্রাসা মাঠে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড যুবলীগের এ কমিটি গঠন করা হয়। যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য জাবেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, নোয়ারাই ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইসমাইল আলী, আ.লীগ নেতা আখলুছ আলী মেম্বার।
সম্মেলন শেষে আজিজুর রহমানকে সভাপতি, তেরা মিয়াকে সাধারণ সম্পাদক ও আকল আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৪ নং ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন। সভায় ফুলের তোড়া দিয়ে প্রধান ও বিশেষ অতিথিদের অভিনন্দন জানান ইউনিয়ন-ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. সায়াদ আহমদ সাইদ।