- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নোয়ারাই ইউনিয়নে ১নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের কুপিয়া গুচ্ছ গ্রামে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ১ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমানের   সভাপতিত্বে ও সদস্য সুমন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়ারাই ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাস্টার আওলাদ হোসেন, আ.লীগ নেতা মনসুর আলী, যুবলীগ নেতা আব্দুল কাদির, আব্দুল করিম, ইসলাম উদ্দিন, নজরুল ইসলাম, আজিজুর রহমান, আবুল হোসেন, মাসুক মিয়া, ফারুক আহমদ, লায়েক মিয়া, ফিরোজ আলী, জাহাঙ্গির আলম, জাবেদ আহমদ, নুর আলম, নুরুল হক, ছালিক আহমদ,  জুয়েল আহমদ, কাওসার আহমদ, কবির আহমদ, সাইদ আহমদ, জহুর আলী, ছাদিক আহমদ প্রমুখ।
সম্মেলন শেষে রজব আলীকে সভাপতি, সাহাব উদ্দিনকে সাধারন সম্পাদক ও সুমন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ১ নং ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

  • [১]