দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বর্ষার মধ্যেই নৌকাযোগে জিআরের চাল ও আলু বিতরণ করেছেন দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন।
শুক্রবার(১৯ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের ৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে সরকারের বরাদ্দকৃত ৯ শত জন হতদরিদ্র, কর্মহীন পরিবারের মাঝে জিআরের চাল বিতরণের উদ্ধোধন করেন তিনি। পর্যাক্রমে অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন গ্রামের পরিবারের মাঝে চাল ও আলু পৌঁছে দেওয়া হবে বলে জানান,চেয়ারম্যান মনির উদ্দিন।
চাল ও আলু বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফারুক আহমদ,আব্দুল হক,আবুল লেইছ প্রমুখ।