- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নৌকার পক্ষে গণসংযোগে জেলা যুব মহিলা লীগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থী নাদের বখত’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা যুব মহিলীগের নেতৃবৃন্দ।
রবিবার বিকালে সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার নেতৃত্বে পুরাতন বাসস্ট্রেশন, ট্রাফিক পয়েন্টে, মধ্যবাজার, পৌর চত্বরে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, সাংগঠনিক সম্পাদক লুৎফা বেগম, সদস্য মিনারা বেগম, লীমা বেগম, রীনা বেগম প্রমুখ।

  • [১]