- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নৌকা ডুবিতে ১ জনের মৃত্যু, আহত ৪

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার সালদিঘা হাওরে ইট বোঝাই নৌকাডুবিতে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নৌকায় থাকা আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সালদিঘা হাওরে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ঝন্টু দাস (৫০)। তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী (সৈয়দপুর) গ্রামের মৃত. সুরেন্দ্র দাসের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। অন্যান্য আহতরা হলেন সিচনী (সৈয়দপুর) গ্রামের আবিদ আলীর ছেলে ইসরাইল (২০), একই গ্রামের তৈইমুছ আলীর ছেলে নুর আলীম (২০), মৃত হরমন দাসের ছেলে হরিধন দাশ (৫৫) ও মৃত নবদ্বীপ দাসের ছেলে পিন্টু দাস (৪০)।
জানা যায়, সোমবার (১৩ জুন) বেলা ১১টায় সিচনী গোলাম রব্বানী ইট ভাটা থেকে নিহত ঝন্টু দাস সহ তার সঙ্গী পিন্টু দাস, হরিদন দাস, নুর আলীম ও ইসরাইল আলীগণ নৌকায় ইট বোঝাই করে সলফ গ্রামে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দেন। দুপুর সাড়ে ১২টায় হাওরে প্রচ- ঝড় শুরু হলে তাদের ইট বোঝাই নৌকা দরগাপাশা ইউনিয়নের সালদিঘা নামক হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় নিহত ঝন্টু দাস পানির নীচে তলিয়ে গেলেও সাথে থাকা অপর সঙ্গী পিন্টু দাস, হরিদন দাস, নুর আলীম ও ইসরাইল আলী পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের বেরী বাঁধে আশ্রয় নেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টায় ডুবে যাওয়া ঝন্টু দাসের লাশ পানির নীচ থেকে উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তত করা হয়েছে। পরবর্তীতে আইগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • [১]