- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নৌপথে চাঁদাবাজি, আটক ১০

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের সুরমা নদীতে বালিপাথর বোঝাই নৌ-পরিবহন থেকে চাঁদাবাজির ঘটনায় ১০ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে র‌্যাব-৯’এর সদস্যরা।
র‌্যাব জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে বালি পাথর বোঝাই নৌকা থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী করে আসছে একটি চক্র। এরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ওঁত পেতে থাকে। বালি-পাথর বোঝাই ট্রলার, বাল্কহেড, কার্গো আসলেই চাঁদা দাবি করে এরা। চাঁদা না দিলে শারীরিকভাবে নির্যাতন করে পরিবহন শ্রমিকদের। বৃহস্পতিবার ভোরে নদীতে অভিযান চালিয়ে ১০ চাঁদাবাজকে আটক করে র‌্যাব।
আটককৃতরা হলো, উপজেলা বিএনপির সভাপতি সাচনাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দীর ছোট ভাই দুর্লভপুর গ্রামের বাসিন্দা এমদাদুল হক আফিন্দি (৫৮), একই গ্রামের কাউছার আফিন্দী (৩৫), সামী আফিন্দী (৩৪), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০) আব্দুর নুর আফিন্দী (৬২) ও মানিক মিয়া (৬৩)।
চাঁদাবাজদের কাছ থেকে ৮ টি লোহার রড, ১ টি ছুরি, ৯ টি মোবাইল, নগদ ২ হাজার ২৩০ টাকা উদ্ধার করে র‌্যাব। সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল সিঞ্চন আহমেদ জানালেন, এই চক্রটি দীর্ঘদিন যাবত নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল। ভোরে চাঁদাবাজীর সময় তাদেরকে আটক করে র‌্যাব।

  • [১]