দিরাই প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান শেষে দিরাই থেকে শাল্লায় যাওয়ার পথে ছায়ার হাওরে নৌ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্ধশত মহিলা। দুর্ঘটনায় গুরুতর আহত হন পূর্ব দিরাই নোয়াহাটি গ্রামের মদন পালের স্ত্রী মনি পাল।
আহত রাশেদা বেগম জানান, একটি ইঞ্জিনচালিত নৌকায় সকাল ৭ টায় আমরা ৪০ জন মহিলা দিরাই থেকে শাল্লার উদ্দেশ্যে রওয়ানা দেই। আনন্দপুর বাজারের পাশে গেলে নৌকাটি পিলারের সাথে ধাক্কা খেয়ে নৌকায় পানি উঠতে থাকে। আমাদের চিৎকার শুনে গ্রামের লোকজন নৌকা নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করেছে।