- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘পঞ্চবৃক্ষ-পঞ্চশীলা’য় মুগ্ধ দর্শক

নাটক জীবনের কথা বলে, নাটক মানুষের কথা বলে। কখনও নাটক হয়ে উঠে প্রতিবাদী -সামাজিক অসঙ্গতি, শোষণ, ধর্মীয় কূপমন্ডুকতার বিরুদ্ধে। তেমনি এক প্রতীকী প্রতিবাদী নাটিকা ‘পঞ্চবৃক্ষ পঞ্চশীলা’ মঞ্চস্থ হলো শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে ‘বন্ধন থিয়েটার’ সুনামগঞ্জের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।
অনেক পরীক্ষা নিরীক্ষা, রূপ-বিবর্তনে নাটক ক্রমশ হয়ে উঠছে জীবন ঘনিষ্ঠ। পৌরাণিক, ঐতিহাসিক অনেক নাটকও এখন সমকালীন আর্তি নিয়ে উপস্থাপিত হচ্ছে। নাটক অতিনাটকীয়তার খোলস ফেলে হচ্ছে বাস্তবধর্মী। এক ঝাঁক তরুণ, শিশু ও নূতন নাট্যকর্মীর সমন্বয়ে বন্ধন থিয়েটার নাটকের সে ধারাকে বহন করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, গত শুক্রবারের উপস্থাপনায় সে বোধ এবং আশা জাগতেই পারে। সামান্য ত্রুটি বিচ্যুতি সত্বেও আন্তরিকতা ও প্রাণময়তায় বন্ধনের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।
তরুণ প্রাণেরা এগিয়ে যাক জীবন ঘনিষ্টতায় আগামীর পথে সম্প্রীতির বন্ধনে মিলনের প্রত্যয়ে।
‘পঞ্চবৃক্ষ পঞ্চশীলা’
রচনা মো. জালাল উদ্দিন রুমী, নির্দেশনা সামির পল্লব, পরিবেশনায় বন্ধন থিয়েটারের সামির পল্লব, অমিত বর্মন, অদ্বিতীয়া প্রেরণা রূপকথা, পান্ডব চন্দ কানু, তুর্য দাস, আহমদ শামস অর্ক, আশীষ বর্মন, আমজাদ হোসেন, ঝর্ণা বেগম, অরুন তালুকদার, অদিত চৌধুরী, কোরিওগ্রাফার লক্ষী দাস মিনা, শিপা আক্তার, মাকসুদুর দিপু, মুবিন আহমেদ, অরিজিত ঘোষ চৌধুরী, জওয়াহির মাহমুদ মুরছালিন, লিমন বর্মন, সাধন সরকার, হৃদয় বর্মন, পঙ্কজ রায়, শামিম আহমদ, মো. শরিফুল ইসলাম, আশরাফুল আলম, জহিরুল হক মনির, আবু সালেহ, জাহেদ, সাধন সরকার প্রমুখ। সহযোগিতায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।
(প্রতিবেদনের প্রথম অংশ লেখক সুখেন্দু সেনের ফেসবুক থেকে সংগৃহিত)

  • [১]