- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘পঞ্চবৃক্ষ পঞ্চশীলা’- নাটকে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
নাট্য উৎসবের ২য় দিন বন্ধন থিয়েটার মঞ্চস্থ করেছে প্রতীকী প্রতিবাদী নাটক ‘পঞ্চবৃক্ষ পঞ্চশীলা’। নাটকে সামাজিক অসঙ্গতি, শোষণ, ধর্মীয় কূপমন্ডুকতার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পর শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
মো. জালাল উদ্দিন রুমী’র রচনা ও নির্দেশনা দিয়েছেন সামির পল্লব।
নাটকে অভিনয় করেছেন সামির পল্লব, অমিত বর্মন, তুর্য দাস রাজ, আশিষ বর্মন, আমজাদ হোসেন, শিপা আক্তার, ঝর্ণা আকতার, অঙ্কিতা তালুকদার, হৃদয় বর্মন, সৈয়দ হোসেন, অর্জিত ঘোষ চৌধুরী, অদিত ঘোষ চৌধুরী, আশীষ বর্মন জয়, বৃষ্টি তালুকদার, মৌলী তালুকদার, আব্দুস সালাম, আহমদ শামস্ অর্ক, অর্নব দে, রাকিব হাসান রুহান, আশরাফুল আদর, রিয়া চৌধুরী, প্রমি তালুকদার, দৃষ্টি তালুকদার, দূর্লভ তালুকদার, প্রান্ত সরকার, সাধন সরকার, হাফিজ, ফারদিন, শফিকুল ইসলাম।

  • [১]