- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পণতীর্থে পুণ্যস্নান বৈরী আবহাওয়া ও যানজটের কারণে পণতীর্থে যেতে পারলেন না পর্যটনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
চরম দুর্ভোগের মধ্য দিয়ে প্রায় ১০ লাখ মানুষ সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর পণতীর্থে গঙ্গা¯œান করলেন। দেশের বিভিন্ন অঞ্চলসহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা পুণ্যার্থীদের এবার সুনামগঞ্জ থেকে জাদুকাটার পাড়ের রাজারগাঁওয়ের অদ্বৈত মহাপ্রভুর মন্দিরে যেতে চরমে দুর্দশায় পড়তে হয়েছে। লাগাতার বৃষ্টি, সরু সড়ক, হাজার হাজার যানবাহনের ভিড়, ট্রাফিক কন্ট্রোল না থাকা, সব কিছু মিলিয়ে সুনামগঞ্জের সুরমা সেতু থেকে এক ঘণ্টার সড়ক সোমবার রাতে এবং আজ মঙ্গলবার সকালে ৭ থেকে ৮ ঘণ্টায় যেতে হয়েছে। মঙ্গলবার সকালে ¯œান সেরে অনেকে বিকালেও ফিরতে পারেননি। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বহু সময় সুনামগঞ্জ- রাজারগাঁওয়ের ২২ কিলোমিটার অংশ যানবাহনগুলো একটির সাথে আরেকটি লাগানো ছিল। তবে উল্লেখ করার মতো দুর্ঘটনা ছাড়াই এতো বড় একটি উৎসব সম্পন্ন হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপিও বৈরী আবহাওয়া ও সড়কে ভিড়ের কারণে বারুণী মেলায় আয়োজিত নির্ধারিত অনুষ্ঠানে যেতে না পেরে সুনামগঞ্জ থেকে ফিরে গেছেন।
তাহিরপুর উপজেলার নবগ্রামের শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভূর মন্দির সংলগ্ন জাদুকাটা নদীতে  সোমবার দেশের বিভিন্ন অঞ্চল এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসাসহ প্রায় ১০ লাখ পূন্যার্থীর আগমন ঘটে। সুনামগঞ্জের সুরমা নদীতে সেতু এবং জাদুকাটা নদী পর্যন্ত অর্থাৎ অদ্বৈত মহাপ্রভুর মন্দির পর্যন্ত সড়ক যোগাযোগ এবং বারুণী মেলার ৫০০ বছর পূর্ণ হওয়ায় এবার পূন্যার্থীর ঢল নেমেছিল পণতীর্থের গঙ্গা¯œানে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গা, যমুনা, স্বরসতীসহ সাত পূণ্যনদীর প্রবাহ এক সঙ্গে জাদুকাটায় (পণতীর্থে) এসে মেশায়       
সকল তীর্থের সেরা তীর্থ হয় এটি।  এবং ঐ সময় এখানে ¯œান করলে গঙ্গা¯œানের চেয়েও বেশী পূণ্য হয় বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার গঙ্গা¯œানের ভাল যুগ ছিল (মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল ৮ টা ১৮ মিনিট পর্যন্ত) তাই পূন্যার্থীদের সমাগম বেশি হয়েছিল।
টাঙ্গাইলের মির্জাপুর থেকে আসা সোমা কর্মকার বলেন,‘ভারতে গয়ায় গিয়েছিলাম, ওখান থেকে ধর্মযাজকরা বলেছেন, সকল তীর্থে গেলেও পণতীর্থে একবার যেতে হবে। এজন্য আজ মঙ্গলবার ভোর ৫ টায় সুনামগঞ্জে নেমে অদ্বৈত মহাপ্রভূর মন্দিরের দিকে রওয়ানা দেই, কিন্তু পুরো সড়কে যানজট থাকায় এক ঘণ্টার রাস্তা আসতে ৭ ঘণ্টা লেগেছে, যুগ পাড় হয়ে গেছে, তবুও ¯œান সেরেছি, বিলম্ব আমার ইচ্ছায় হয়নি, নিশ্চয়ই মহাপ্রভু ক্ষমার চোখে দেখবেন’।
গোপালগঞ্জ থেকে আসা রেবতি মণ্ডল বলেন,‘কমপক্ষে ১০ লাখ মানুষ পূন্য¯œানে এসেছিলেন, কিন্তু যানজট ঠেকানোর চেষ্টা বা সড়কে শৃঙ্খলা কম ছিল, এজন্য যানবাহন চালকরা যে যেভাবে পেরেছে গাড়ী রেখেছে, এবং সড়ক দিয়ে হেঁটে আসারও ব্যবস্থা ছিল না’।
গাজীপুরের ধামরাই থেকে আসা গোপাল সাহা বলেন,‘আমরা খবর নিয়ে এসেছিলাম, সুনামগঞ্জের সুরমা সেতু থেকে মহাপ্রভূর মন্দিরে আসতে ২০০ থেকে ২৫০ টাকা লাগবে, কিন্তু মোটর সাইকেল চালকরা ২০০০ টাকা ভাড়া নিয়েছে’।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাসিলা থেকে আসা কৃপেন্দ্র দে বলেন,‘পথে পথে নিরাপত্তাকর্মী বা পুলিশ দেখাই যায়নি, কিন্তু জাদুকাটা নদী ও অদ্বৈত মহাপ্রভূর মন্দির এলাকায় পুলিশের নিরাপত্তার কোন কমতি ছিল না’।
সুনামগঞ্জ শহরের হাসননগরের বাসিন্দা নিলয় দাস বলেন,‘হাজার হাজার মাইক্রোবাস, ছোট বাস, লেগুনা, অটো রিক্সা, সিএনজি সরু সড়কে রবিবার রাত থেকে ঢুকতে থাকায় ঐ রাতেই পুরো সড়কে যানজট সৃষ্টি হয়, এই যানজট মঙ্গলবার বিকাল পর্যন্ত অব্যাহত ছিল’।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘আমরা ভাবতেই পারিনি এতো মানুষের সমাগম হবে, বারুণী ¯œান যেখানে হবে বা অদ্বৈত মহাপ্রভূর মন্দির সংলগ্ন এলাকা ঘিরেই আমাদের নিরাপত্তা বলয় ছিল, কিন্তু পথে পথে আমাদের ট্রাফিক ব্যবস্থা ছিল না, এবারের অভিজ্ঞতা থেকে আমাদেরকে পরবর্তী বছরের উদ্যোগ নিতে হবে এবং কী ভুল হলো সেটি নির্ধারণ করতে হবে’।
এদিকে,জাদুকাটা নদীর তীরে আয়োজিত ‘পুণ্য¯œানের ৫০০ বছর ও পর্যটন শিল্পের বিকাশ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সুনামগঞ্জ এসেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। বিরূপ আবহাওয়ার কারণে ওই অনুষ্ঠানে যোগদান করতে পারেননি তিনি।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন,‘বৈরী আবহাওয়া এবং সরু সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় যাদুকাটা নদীর তীরের পূন্য¯œানে যাওয়া হলো না আমার’।

  • [১]