স্টাফ রিপোর্টার
‘চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাদুকাটায় স্নান করলে সব পাপ মোচন হয়’- এজন্য প্রতিবছরের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে এবারও লাখো পুণ্যার্থী এসে এখানে গঙ্গা স্নান সেরেছেন। এবার পুণ্য¯œানের সময় ছিল শনিবার রাত ১১ টা ৩৯ মিনিট ১১ সেকেন্ড থেকে রোববার সকাল ১১ টা ১৩ মিনিট ৫১ সেকেন্ড পর্যন্ত। এই সময় পর্যন্ত যাদুকাটার পাড় ছিল ভিড়ে ঠাসা।
১৪০০ খৃস্টাব্দের মাঝামাঝি সময়ে মাকে গঙ্গা¯স্নান করানোর জন্য যোগ সাধনা বলে পৃথিবীর সমস্ত তীর্থের জল যাদুকাটা নদীর প্রবহমান জলের ধারায় একত্রিত করে মাতৃআজ্ঞা পূরণ করেছিলেন তখনকার লাউড় রাজ্যের সাধক ও সিদ্ধপুরুষ অদ্বৈতচার্য। তার সাধনাসিদ্ধ ফল বারুণী যোগ নামেও অভিহিত। প্রতিবছরের মতো এবারও মনের বাসনা পুরণ করার জন্য ¯স্নান সারতে
লাখো পুণ্যার্থী’র সমাগম ঘটেছে পণতীর্থে। ‘
পুণ্যার্থীরা বলেছেন,‘এবার পথে পথে দুর্ভোগ কম হয়েছে। যাদুকাটার পাড়েও ছিল বাড়তি নিরাপত্তা। বিচ্ছিন্ন কিছু স্থানে মোটর সাইকেল, লেগুনা, সিএনজি অটোরিক্সা বাড়তি ভাড়া আদায় করলেও আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা তৎপর থাকায় পথে পথে যন্ত্রণা ছিল কম।’