- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পণতীর্থ মেলা ও শাহ্ আরপিনের ওরশ উপলক্ষে যানবাহনের ভাড়া নির্ধারণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আসন্ন পণতীর্থ মেলা গঙ্গা¯œান ও শাহ্ আরপিনের ওরশ মোবারক উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূর্ণার্থীদের নিরাপত্তা, পরিবহন ভাড়া নির্ধারণ, যানজট নিরসন নিয়ে আলোচনা করা হয়।
মেলা উপলক্ষে ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত সুনামগঞ্জ সুরমা নদীর উপর আব্দুজ জহুর সেতু থেকে মেলা পর্যন্ত উপজেলার প্রতিটি সড়কে বড় ট্রাক, মাহিন্দ্র গাড়ি, বড় বাস, গাড়ি উপজেলার ভিতরে প্রবেশ ৩ দিন বন্ধ থাকবে বলে সিদ্ধ্ন্তা নেয়া হয়। আব্দুজ জহুর সেতু থেকে যাত্রীদের সুবিধার্থে শুধু মটর সাইকেল, লেগুনা, সিএনজি, অটোবাইকের মত ছোট ছোট গাড়ি মেলা পর্যন্ত চলাচল করবে। সেই সাথে যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সেজন্য যানবাহনের ভাড়া নির্ধারণ করা হয় সভায়। লেগুনার ভাড়া আব্দুজ জহুর সেতু থেকে মেলা পর্যন্ত জন প্রতি ৮০ টাকা, সিএনজি জন প্রতি ১২০ টাকা (সিএনজি এক গাড়ি ৫ জনে মোট ৬০০ টাকা), মোটর সাইকেল জন প্রতি ১৫০ টাকা ( দু’জন  যাত্রী একসাথে মোটর সাইকেল ভাড়া সর্বোচ্চ ৩০০ টাকা), তাছাড়া উপজেলার আনন্দবাজার থেকে বারুনী মেলা পর্যন্ত ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।
অতিরিক্ত ভাড়া আদায় করা হলে, কিংবা তীর্থ যাত্রীদেরকে কোন প্রকার হয়রানি করা হলে প্রশাসন কঠোর শাস্তির ব্যবস্থা করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আইনশৃংখলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, পলাশ ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান তানজিমা মাহজেবিন, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া, উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, পণতীর্থ বারুনী মেলা উদযাপন কমিটির সভাপতি মধু রায়, সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়, সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাহিনী প্রতিনিধি, লেগুনা, সিএনজি, মটরসাইকেল, অটোবাইক, সমিতির প্রতিনিধিরা।
উল্লেখ্য যে, আগামি ৪ মার্চ রাত থেকে ৫ মার্চ মঙ্গলবার সকাল ৮ টা ১৮ মিনিট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী ( শত বিষানক্ষত্র) তিথিতে প্রাচীন লাউড় রাজ্যের, বর্তমান তাহিরপুর উপজেলার নবগ্রাম (রাজার গাওঁ) শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম সংলগ্ন যাদুকাটা (রেনুকা) নদীতে গঙ্গা ¯œান অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী অদ্বৈত জন্মধামে ও গঙ্গা ¯œানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত বৃন্দের সমাগম হয়ে থাকে। একই সাথে পণতীর্থ মেলা থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে ভারত সীমান্তবর্তী পাহাড়ের পাদদেশে লাউড়েরগড়ে শাহ্-আরপিন (রঃ) ওরশ মোবারক ও মেলা অনুষ্ঠিত হবে। মেলা ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত চলবে। আব্দুজ জহুর সেতু চালু হওয়ায় এবছর ভক্তবৃন্দের সমাগম অন্যান্য বারের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেলা উপলক্ষে পণতীর্থ উদযাপন কমিটি ও শাহ্-আরপিন (রঃ) ওরশ মোবারক মেলা কমিটির ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

  • [১]