স্টাফ রিপোর্টার
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেবুল আহমেদ প্রমুখ।