শোকের মাস আগস্ট উপলক্ষে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নির্দেশনায় বৃহস্পতিবার পৌর শহরের পুরাতন কোর্টের সামনে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড করিম হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সদস্য সবুজ কান্তি দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড আবুল হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহম্মদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দীপ্ত তালুকদার টিটু, যুবলীগ নেতা বকুল তালুকদার, রাজ্বাক, আনোয়ার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি