জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সুনামগঞ্জকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি এনজিও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন ও দারিদ্র দূরীকরণসহ নানামুখি কর্মসুচি বাস্তবায়নে বেসরকারি সংগঠনগুলোর আরও কাজ করার সুযোগ রয়েছে।
শুক্রবার সকালে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বি-বাড়িয়া জোনের সুনামগঞ্জ ও সিলেট এরিয়া সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে বিজনেস প্লান ২০১৬-১৭’র ৪ মাসের অগ্রগতি পর্যালোচনা করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম একথা বলেন।
শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংস্থার উপ-পরিচালক ও অপারেশন প্রধান সরদার সাহিদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পদক্ষেপ বি-বাড়িয়া জোনের জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম ও সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মজিবুল হক প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)