- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পদক্ষেপের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

পদক্ষেপ এনজিওর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে প্রত্যন্ত গ্রামে দুই শতাধিক ডায়াবেটিক, নাক, কান ও গলা সমস্যা জনিত নারী পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়েছে।         পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচির উদ্দ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে সদর উপজেলার বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার এলাকার হতদরিদ্র দুই শতাধিক রোগীর বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মজিবুল হক, রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম মফিজুল ইসলাম, সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবুল কালাম, ডা. সকোমল রায় এবং চিকিৎসা সেবায় সহায়তা করেন পদক্ষেপ স্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]