- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পদক্ষেপে এর বৈকালিক শিক্ষাকেন্দ্রে মতবিনিময়

সুনামগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বৈকালিক শিক্ষাকেন্দ্রের শিক্ষিকাদের সাথে উর্ধতন কর্মকর্তাদের মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার আনোয়ারুল হক আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য   রাখেন পদক্ষেপ প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক হাসানুর রহমান ও সাংবাদিক আল-হেলাল।
পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মজিবুল হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন, ব্রাঞ্চ ম্যানেজার বাদল হোসেন,স্বাস্থ্য সহকারি সুলতান মাহমুদ,জাহিদ হাসান,এমআইএস অফিসার মো. মনিরুজ্জামান, শিক্ষা কর্মসুচির এসডিও আলমগীর হোসেন ও আব্দুর রহীমসহ শিক্ষাকেন্দ্রের শিক্ষিকাগণ। পরে পিকেএসএফ ও পদক্ষেপের কর্মকর্তারা কয়েকটি বৈকালিক শিক্ষাকেন্দ্রের শিক্ষা ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]