- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পদক যারা কেড়ে নেয় তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না -নাছির চৌধুরী

জাতীয় যাদুঘর থেকে রণাঙ্গনের বীর সেনাপতি, জনগণের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর স্বাধীনতা পদক সরিয়ে ফেলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন,‘স্বাধীনতার মহান ঘোষক, শহীদ    রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখায় বীর উত্তম উপাধিতে ভূষিত হন। এর পর তিনি স্বাধীনতা পদক পান। একজন বীর উত্তমের স্বাধীনতার পদক যারা কেড়ে নিতে পারে তারা আর যাই হোক স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। আমরা মুক্তিযুদ্ধ করেছি। এখন যারা মুক্তিযুদ্ধ নিয়ে বুলি আওরান তারা তখন কোথায় ছিলেন এদেশের মানুষ জানে। তাদের পরিবারের কয়জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সে হিসেব জাতীর কাছে আছে। আমি মনে করি স্বাধীনতা ‘পদক’ অপসারণ স্বাধীনতা অপসারণের শামিল।  জাতীয় জাদুঘর এখন দৈন্য দশায় ভুগছে। কার পদক রাখবে, এ চিন্তায় তরা অস্থির। তারা অন্যের এজেন্ডা বাস্থবায়নে কাজ করছে। আজকে যারা জিয়ার স্বাধীনতা পদক অপসারন করছেন পরবর্তী সরকার তা অনুসরণ করলে অনেকেরই পরিণাম শুভ হবে না। ‘আজ হোক কাল হোক অবৈধ সরকারের পতন হবেই। তখন সব কিছু পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’ আমরা সে দিনের অপেক্ষায় রইলাম।
বিক্ষোভ মিছিলটি পৌর বিপণীর সামনে থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরিন, আব্দুল লতিফ জেপি, অ্যাড.মাসুক আলম। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আতম মিছবা, নুরুল হক আফিন্দি, নূর হোসেন, রুহুল আমীন, নজরুল ইসলাম, ফেরদৌস আলম আখঞ্জি, অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. সাজ্জাদুর রহমান, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. আবুল কাশেম, সিরাজুল ইসলাম, রাকাব উদ্দিন, মোহাম্মদ আলী, মামুন চৌধুরী, মদরিছ আলী চৌধুরী, আব্দুল মজিদ, হোসেন আমীর, আব্দুল মতিন, মোস্তাক আহমদ, আলী আহমদ মুরাদ, কামাল পাশা, আব্দুল লতিফ, নবীনুর, ফারুক, ঝন্টু, সেলিম, আনোয়ার হোসেন, মকসদ মিয়া, আবুল হায়াত, সুমন মিয়া, জাহির উদ্দিন, সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, শাহ ফরহাদ, মুছিউর রহমান জুনায়েদ, সাদিকুর রহমান স্বপন, রুহুল হাসান রুপক, সেইকুল ইসলাম, আলমগীর, আলম, রাহী, রুবেল, রউফ প্রমুখ।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]