- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার
বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মরত ১১-১৬ তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পঞ্চম দিনের মত কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সুনামগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়
প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করা হয়।
কর্ম বিরতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)
সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি মো.নুরুল আমীন, বিকাশ চন্দ্র রায়, শহীদুল ইসলাম আমীন, সাধারণ সম্পাদক সৌরভ রায় পার্থ, সহ সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ নবেন্ধু তালুকদার, প্রচার সম্পাদক স্বপন কুমার রায়, সহ-প্রচার সম্পাদক মো. খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অপর্না চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)’র সুনামগঞ্জ শাখার সভাপতি মো. আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমাদের দাবি মানা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেয়ার পরও দাবি না মানার বিষয়টি রহস্যজনক। অফিস সহকারী হিসেবেই আমাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। সমাজে আমরা হেয় হচ্ছি। মান মর্যাদা বলতে কিছুই থাকছে না।
তিনি আরও জানান, ১৯৮৯ সালে অফিস সহকারী হিসেবে যোগদান করে বর্তমানে ৩২ বছরের অধিক সময় একই পদে কর্মরত আছি। আমাদের সাথে অনেকেই একই পদে থেকে অবসরে গিয়েছে এবং কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। এমনিভাবে অনেক কর্মচারী সুনামগঞ্জ কালেক্টরেটের অধীনে দীর্ঘ ৩৪-৩৫ বছর চাকরি করেও কোন পদোন্নতি পাননি। চাকরি জীবনের শেষ দিকে কেউ কেউ উচ্চমান সহকারী/প্রধান সহকারী/সিএ কাম ইউডিএ/অফিস সুপার পদে পদোন্নতি পেলেও বেতন গ্রেডের কোন পরিবর্তন হয় না।
জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীগণ এই কর্মসূচি পালন করেছেন।

  • [১]