সুনামগঞ্জ জেলার প্রত্যেক উপজেলার চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতে সকলের সর্ব সম্মতিক্রমে ২৫ সদস্য নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় পুরাতন শিল্পকলা একাডেমিতে চলতি দায়িত্ব বাস্তবায়ন পরিষদ জেলা শাখার সাবেক আহবায়ক হারুন রশিদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো.দিলোয়ার হোসেনের পরিচালনায় তাহিরপুর মুকশেদপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর ভট্রাচার্য্য কাঞ্চু কে আহবায়ক ও উপন্দ্রেনগর সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক সুপ্রিয় রায় কে যুগ্ন আহবায়ক করে কমিটি গঠিত হয়েছে।
এ ছাড়া ও জগন্নাথপুর জমাতউল্লাহ আটপাড়া সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক মো. দিলোয়ার হেসেন কে সদস্য সচিব ও জগন্নাথপুর (২) সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক সন্তোষ কুমার চন্দ কে যুগ্ন সচিব করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। -বিজ্ঞপ্তি