শহীদ নূর আহমেদ
পনাতীর্থ বারুনী মেলা ও শাহ আরেফিন (র:) ওরস উপলক্ষে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন শ্রীশ্রীঅদ্বৈত জন্মধাম, ও ইসকন মন্দির পরিচালনা কমিটি।
মঙ্গলবার বিকাল ৩ টায় শহরের কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দিরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় তাহিরপুর উপজেলার রাবারগাঁও, লাউড়ের গড় ও গড়কাটিতে পনাতীর্থ বারুনী মেলা ও শাহ আরেফিন (র:) ওরস উপলক্ষে ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে।
আগামী ২৫, ২৬, ২৭ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী উৎসবে আইন শৃংখলা, যাতায়াত, নিরাপত্তা ও সার্বিক বিষয়ে প্রশাসন, পূন্যার্থি ভক্ত, আশেকান সকলের সাহায্য কামনা করেন তারা। মেলা ও ওরস উপলক্ষে প্রায় ১২ থেকে ১৫ লাখ ভক্ত সমাগম হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা, যাতায়াতে ওয়ানওয়ে ট্রাফিক ব্যবস্থা, নির্ধারিত যাতায়াত ভাড়া বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।
কোন স্বীকৃত যানবাহন ব্যবস্থা চালু না থাকায় পনাতীর্থ বারুনী মেলা ও শাহ আরেফিন (র:) ওরস উপলক্ষে আব্দুজ জহুর সেতু থেকে মোটর সাইকেল ভাড়া জনপ্রতি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি মোটর সাইকেল দুই জনের বেশী যাত্রী পরিবহন করতে পারবে না। এছাড়াও একই স্থান থেকে লেগুনা ও সিএনজি ভাড়া জনপ্রতি ১৫০ টাকা।
সংবাদ সম্মেলনে উপন্থিত ছিলেন, অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়, সহ-সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী, জয়ন্ত রায়, স্মৃতি রতœ রায়, ঝন্টু ভূষণ সরকার, নারায়ন চন্দ্র সরকার, অনিমেষ পাল ভানু, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, বিভাষ চন্দ্র দেব, সুনামগঞ্জ জেলা ইসকন প্রধান রাজ শ্যাম গোপাল দাস, বসু চন্দ্র কুমার, স্বপন কুমার দাস, বকুল তালুকদার, অবনী সরকার, রবীন্দ্র কুমার দেব প্রমুখ।