- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পনাতীর্থ বারুণী মেলা ও শাহ্ আরেফিন (রঃ) ওরস- যাত্রী বহনে শৃঙ্খলা মানছেন না চালকরা

আল আমিন
পনাতীর্থ বারুণী মেলা ও শাহ্ আরেফিন (রঃ) ওরস উপলক্ষে তাহিরপুর সীমান্তের অদ্বৈতধামে ও শাহ্ আরেফিন (র.)’এর আস্তানাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং চালকরা       
শৃঙ্খলাও মানছে না। অনেক মোটর সাইকেল চালকই ৪ জন করে যাত্রীবহন শুরু করেছে।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুজ জহুর সেতু’র পূর্ব ও পশ্চিমপাড়ে ২ ঘণ্টা অবস্থান করে দেখা যায়, যাএীদের কাছ থেকে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে চালকরা। মোাটর সাইকেলে জনপ্রতি নির্ধারিত ভাড়া ২০০ টাকা নেবার কথা থাকলেও আদায় হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। সিএনজিতে জনপ্রতি নির্ধারিত ভাড়া ১৫০ টাকা থাকলেও যাত্রীদের কাছ থেকে আদায় হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। এমনকি মোটর সাইকেলে দুই জনের বেশি ওঠা নিষেধ থাকলেও চালকরা বেশী ভাড়ার জন্য ঝুকি নিয়ে ৩ জন করে যাত্রী বহন করছে।
পুণ্যার্থী সুমিত চক্রবর্তী বলেন, ‘আমি অনেক দূর থেকে এসেছি পনাতীর্থে যাবার জন্য। কয়েকটি মোটর সাইকেল চালককে জিজ্ঞেস করেছি। কেউই আমাকে ২০০ টাকায় নিয়ে যেতে রাজি হয়নি।’
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘ভাড়া বেশি নেবার বিষয়টি কেউ এখনো জানায়নি আমাকে, তবুও বিষয়টি দেখবো আমি।’
‘চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাদুকাটায় ¯œান করলে সব পাপ মোচন হয়’- এজন্য প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকা থেকে এই তিথিতে লাখ মানুষ আসেন জাদুকাটা বা পণতীর্থে ¯œান সারতে। এ নদীতে ¯œান করাকে অনেকে গঙ্গা ¯œানের সমতূল্য মনে করেন। শনিবার রাত ১১ টা ৩৯ মিনিট ১১ সেকেন্ড থেকে রোববার সাকাল ১১ টা ১৩ মিনিট ৫১ সেকেন্ড পর্যন্ত চলবে পূন্য¯œান । আবার রোববার সকাল থেকে গঙ্গা¯œান ঘাট (অদ্বৈত জন্মধাম) থেকে ২ কিলোমিটার দূরের শাহ্ আরেফিন (র.) মাজারে ওরস শুরু হবে। ঐ ওরস উপলক্ষেও বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ যাচ্ছেন তাহিরপুর সীমান্তের লাউড়েরগড়ে। গঙ্গা ¯œান ও ওরসের যাত্রীদের একই পথ হওয়ায় প্রতিবছরই যাত্রীরা চাঁদাবাজী, বাড়তি ভাড়া আদায়সহ নানা হয়রানির শিকার হন। এবার আগে থেকেই পরিবহন শৃঙ্খলা ও ভাড়া নির্ধারণ এবং পুলিশের ১২ টি চেকপোস্ট বসানো হয়েছে। তবুও কোথাও কোথাও শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে।

  • [১]