স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইউপি সদস্য প্রার্থীকে ভোট না দেয়ায় ভোটারের বাড়িঘর কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তার সমর্থকরা।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়িতে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা দিলফর আলীর ছেলে দুলাল মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় শুক্রবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পরাজিত ইউপ সদস্য প্রার্থী তৌফিকুল ইসলাম ও তার সমর্থকদের হাতে থাকা দা দিয়ে বসত ঘরের টিন কুপিয়ে তছনছ করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের দুলাল মিয়া গংদের গ্রাম ছাড়ার ছাড়ার হুমকি দেয়।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দুলাল মিয়া বলেন,শুক্রবার রাতে তারা নিজ বাড়ি ছেড়ে পাশর্^বর্তী গ্রাম মুরাদ নগরে স্বজনদের বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন।
থানায় অভিযোগ দায়েরের পর পরাজিত ইউপি সদস্য তৌফিকুল ইসলাম আরও ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের গ্রাম ছাড়ার হুমকি দিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন নিশ্চিন্তপুর গ্রামের আল আমিন ও মনাফ মিয়া।
তাহিরপুর থানায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হক বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন,বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।