- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পরাধীনতার শিকল ভাঙার দিন আজ

স্টাফ রিপোর্টার
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? আর কতবার দেখতে হবে খান্ডব দাহন? তুমি আসবে বলে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। … নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগি¦দিক, এই বাংলায়, তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। (তোমাকে পাওয়ার জন্যে হে  স্বাধীনতাÑশামসুর রাহমান)
আজ ২৬ মার্চ। বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসে ২৬ মার্চ সর্বশেষ স্ফুলিঙ্গ। বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের রক্ত আখরে লেখা অনন্য এক গৌরবোজ্জ্বল  
দিন। রক্তস্নাত মুক্তিযুদ্ধের সূচনার দিন। পাকিস্তানি ঔপনিবেশিক দুঃশাসন আর শোষণ-বঞ্চনার অভিশাপ থেকে মুক্ত হওয়ার দিন। দিন পরাধীনতার শিকল ভাঙার। আজ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার ৪৫ বছর পূর্ণ হলো আজ। ১৯৭১ সালের এই দিনে দেশকে হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শোষকের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে সেদিন থেকেই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় নয় মাস বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি।
গোটা জাতি আজ শোক ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। শ্রদ্ধা জানাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি। শ্রদ্ধা জানাবে শহীদ জাতীয় নেতাদের, আত্মত্যাগকারী বাংলার অকুতোভয় বীর সেনানী মুক্তিযোদ্ধাদের।
কর্মসূচি
মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছেন জেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে সদর মডেল থানায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান ও সালাম গ্রহণ, ডিসপ্লে প্রদর্শনী, বেলা সাড়ে ১১টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধা, এবং শহীদ পরিবারের সংবর্ধনা, হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির ওগীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকালে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলঅ সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠান, সুনামগঞ্জ স্টেডিয়াম প্রীতি ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা, সরকারি ও বেসরকারি ভবনে আলোচসজ্জা, সন্ধ্যা মাডে ৬টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  
এদিকে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রীতি শ্যুাটিং প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমীতে চিত্রাংকন ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধ বিষয়ক ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদশীনী অনুষিঠত হয়েছে।
এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো।

  • [১]