সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দুই সংসদ সদস্য ও দলীয় নেতারা পরিকল্পনা মন্ত্রী এম মান্নানের নানা সমালোচনা কওে বক্তব্য দিয়েছেন। শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই জনসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী কালাচান, ফতেপুর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রসূন কান্তি দাস, উপজেলা কৃষক লীগ আহবায়ক হুমায়ুন কবির মৃধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন বাবলু, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি সেলিম আহমদ মিটু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি হুমায়ুন কবির পাপন, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল।
সভায় প্রধান বক্তা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কোন দূরত্ব ছিল না। দূরত্ব ঘটেছে সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে। তিনি তার গ্রামের বাড়ির কাছে স্থান নির্ধারণ করতে চেয়েছিলেন। সুনামগঞ্জের নেতৃবৃন্দ চান সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার সুবিধামতো স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হউক। এর পর থেকেই তিনি সুনামগঞ্জের কিছু মানুষের সাথে মিশে গেছেন। ৭৫’এর ১৫ আগস্টে যাদেও ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।
জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বলেন, তৃণমূল থেকে সর্বস্তরের আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত শিবির ও বিএনপির কিছু অসৎ লোকেরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছে। এমনকি প্রাণে মারার চেষ্টাও করেছে। আল জাজিরা টিভি চ্যানেল শেখ হাসিনা ও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আল জাজিরার বিরুদ্ধে প্রথম হাইকোর্টে রিট করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন। তাকে ধন্যবাদ জানাতে হবে সকলকেই।
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কোন বিরোধ নেই। আমরা চাই হাওর অঞ্চলের উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হউক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, উন্নয়নের স্বার্থে তৃণমূল আওয়ামী লীগ সহ সকল আওয়ামী লীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ১৫ আগস্টের পর সুনামগঞ্জের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।