শান্তিগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পরিকল্পনা মন্ত্রীর শান্তিগঞ্জ বাস ভবন হিজল বাড়িতে সৌজন্য সাক্ষাত করেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। সাক্ষাতকালে ভাইস চ্যান্সেলর (ভিসি) বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েও মন্ত্রীর সাথে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারি হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি রিপন তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ স¤পাদক নাঈম আহমদ, সহ সভাপতি সীমরণ দাস প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।