- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পরিকল্পনামন্ত্রী আসছেন আগামী ১৪ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। ঐ দিন রাতে মন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়াস্থ নিজ বাড়িতে আসবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে পরিকল্পনামন্ত্রী দক্ষিণ বীরগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন।
১৬ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজে এমএ মান্নান প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

  • [১]