স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আগামীকাল শুক্রবার। শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার আক্তাপারা মিনাবাজারে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন, সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদে নব নির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন ও উপজেলা পরিষদ হল রুমে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, দুপুর ২টায় সিলেটের মিরা বাজারের মিরা গার্ডেনে এনআরবি ইনভেষ্টর গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
আগামী ৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-পাইলগাঁও ভাষা রমাপতিপুর সড়কের উদ্বোধনী অনুষ্ঠান, বেলা সাড়ে ১১টায় ইছগাঁও-রানীগঞ্জ সড়কের উদ্বোধনী অনুষ্ঠান, দুুর ১২টায় ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
এরপর বিকাল ৩টায় বিশ^নাথ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান, বিকাল সাড়ে ৫টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান এবং সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শাহরিয়ার বিপ্লবের রাজনৈতিক উপন্যাস জালাল ভাইয়ের শোকসভা বইয়েরমোড়ক উন্মোচন সভায় যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।