স্টাফ রিপোর্টার
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি সুনামগঞ্জে আসছেন আগামীকাল বুধবার। ২১ এপ্রিল বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন।
২২ এপ্রিল শুক্রবার মন্ত্রী সিলেটের সুন্দরবন কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মেসবাহ’র আয়োজিত ইফতার পার্টিতে যোগদান করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব মোঃ হারুন অর রশীদ। ।