- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের শোক

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে. শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
তিনি এক শোক বার্তায় বলেছেন, আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাকে হারালো। সিলেটবাসী হারালো একজন সমাজকর্মীকে।
গণমানুষের এই প্রয়াত নেতা বার বার নির্বাচিত হয়ে সেবা দিয়েছেন সিলেটবাসীকে। সিলেটের আওয়ামী লীগের নেতা কর্মীরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করবেন এবং মহামারী করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে থাকবেন বলেই বিশ^াস করি।
বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

  • [১]