স্টাফ রিপোর্টার
আগামীকাল ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ।
শুক্রবার সকাল ১০টায় ছাতক উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, দুপুর ২টায় হায়দরপুরের সুরমা কমিউনিটি সেন্টারে ছাতক এডুকেশন ট্রাস্ট এবং মোহাম্মদ গয়াস মিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ছাতক উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান, বিকাল ৪টায় কালিপুর-জগন্নাথপুর আরএইচডি ভায়া হায়দরপুর সড়ক ও ২টি ব্রীজ উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন, দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত উচ্চ রক্তচাপ সচেতনতামূলক সেমিনারে যোগদান, বিকাল ৪টায় জগন্নাথপুর উপজেলার ষড়পল্লী দাওরাই উচ্চ বিদ্যালয় ও কলেজে নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন এবং নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।