- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পরিচালনার ফাঁকে যা বললেন মুকুট

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সম্মেলন সভা পরিচালনা করছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট।            
পরিচালনার ফাঁকে ফাঁকে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশ্য করে বললেন, ‘যারা আজ বক্তব্য দিচ্ছেন তারা কেউ সম্মেলন নিয়ে কোন কাজ করেন নি। তারা এসেই মেহমানদের মত বক্তব্য দিচ্ছেন।’ আবার বললেন, ‘ সভানেত্রী শেখ হাসিনা যাকে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবেন আমরা তাকেই সমর্থন করব, আমাকে কোন পদ না দিলেও আমি মেনে নেব। আমরা শেখ হাসিনার কর্মী। তবে হাইব্রিড কোন নেতাকে যেন সভাপতি- সাধারণ সম্পাদক না করা হয়।’

  • [১]