স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন ৬৮টি স্টলের মধ্যে সর্ববৃহৎ স্টল বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বধীন স্টল ‘ব্যাংকিং উইন্ডো’। এই স্টলে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি কৃষি ব্যাংক, কর্মস্থান ব্যাংক, পূবালী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী
ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাং, ডাচ্ বাংলা ব্যাংক, মার্কেনটাইল ব্যাংকসহ ১৭টি বাণিজ্যিক ব্যাংক অংশ নিয়েছে। ব্যাংকিং সেবা নিয়ে সারা মেলার মধ্যে এই স্টলটি বেশ পরিপাটি ও সুন্দর।