- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং

স্টাফ রিপোর্টার
‘পরিকল্পিত পরিবার গড়ি-মাতৃমৃত্যু রোধ করি’ শ্লোগানে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং করেছে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের ইপিআই ভবনে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, ইপিআই কর্মী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান।
আরও বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসক দেবাশীষ শর্মা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
সভায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোজাম্মেল হক জানান, পরিকল্পিত পরিবার ও মাতৃমৃত্যু রোধ করতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন করা হবে। সুনামগঞ্জের ১১ উপজেলার স্থায়ী পদ্ধতি গ্রহণ করানোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে- পুরুষ ৯২০ জন, মহিলা ৪৬০ জন, দীর্ঘ মেয়াদীর লক্ষ্যমাত্রা আইইউডি ১৩৮০ ও ইমপ্ল্যান্ট ২৩০০। ১১       
উপজেলার সেবা প্রদান করবেন ৪৬০ জন। সেবা সপ্তাহ সুন্দর- সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দর্শনীয় স্থানে বিশেষ ব্যানার, পোস্টার, লিফলেট ও অন্যান্য প্রচার সামগ্রী সেবা কেন্দ্রে বিতরণ, প্রদর্শন ও প্রচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি বলেন,‘ পরিকল্পিত পরিবার গড়ে তোলা ও মাতৃমৃত্যু রোধ করতে সমাজের সবাইকে আরও সচেতন করতে হবে।’

  • [১]