স্টাফ রিপোর্টার
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের উদ্যোগে এবং মায়ের হাসি ১১, এনজেন্ডার হেলথ বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায় এবং পরিবার পরিকল্পনা কার্যালয় সুনামগঞ্জের ব্যবস্থাপনায় ‘Advoocacy Meeting on LARC and PM including PPFP Services’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সহ স্থায়ী ও র্দীঘ মেয়াদি পরিবার পরিকল্পনা সেবা জোরদার করণে আলোকপাত করা হয়। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব ও বিভাগীয় পরিচালক মো. কুতুব উদ্দিন।
এছাড়াও ড. মাহমুদুর রহমানের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পরিবার পরিকল্পনার আঞ্চলিক সুপার ভাইজার ড.উমরগুল আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মোহাম্মদ শাহরিয়ার, সিভিল সার্জন ডা মো. আব্দুল হাকিম, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো.মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, ড. গৌতম রায়, দোয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমকর্তা ড. জমসেদ অলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নেগার সুলতানা কেয়া, দোয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান ইদ্দিছ আলী, বিশম্ভরপুর উপজেলা ভাইস চেয়াম্যান হারন অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার ইবাদত হোসেন প্রমুখ।