- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপনের মাধ্যমে হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  বিজন তালুকদার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সিলেট গ্যাসফিল্ডের উপ ব্যবস্থাপক আব্দুল জলিল, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান আজিম মাহমুদ, বংশীকুন্ডা কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমিন,  লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম,  মধ্যনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম, মহিষখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, চামরদানি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.  গোলাম জিলানি প্রমুখ ।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, ‘আমরা পর্যায়ক্রমে হাওরাঞ্চলের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ করব। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে গ্রিন কমিটি  করছি। এসব কমিটির মধ্যে যারা ভাল করবে তাদের আমরা পুরস্কৃত করব।’

  • [১]