- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়া হাওরপাড় মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন উন্নয়ন সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে হাওরপাড়ের বিভিন্ন গ্রামের ৩ শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে    এ সেবা গ্রহণ করে। চিকিৎসাসেবার পাশাপশি বন্যায় ক্ষতিগ্রস্থদের হাতে সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণসামগ্রী তুলে দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবাদান করেন ডা. আমানুল্লাহ, ডা. ফারজানা শাম্মী, ডা. লাইজু আক্তার, ডা. ইয়াসমিন, ডা. সুইটি ও ডা. আলী নূর।
উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু প্রমুখ।

  • [১]