স্টাফ রিপোর্টার
লাইফষ্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল সাইন্স হোম নামক বেসরকারী কনসালন্টিং ফার্ম এর সহযোগিতায় সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযানের অংশ হিসাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় লাইফষ্টাইল’র রিশাদ ইমতিয়াজ, রেবেকা সুলতানাসহ পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।