দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড ফাকা গুলি করে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুক্রবার দুপুরে শুরু হয়। দোয়ারা বাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ওদোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধরও সেখানে যান। বাজারে
যখন অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়, তখন স্থানীয় নুর উদ্দিন ও রফিকুল ইসলামের লোকজনের মধ্যে সীমানা নিয়ে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্তিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড ফাকা গুলি করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ বলেন, অবৈধ উচ্ছেদে আমাদের কোন লেবার নিয়ে যাইনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লোকজন ভাঙন শুরু করলে আমরা বাধা দেই কিন্তু তারা আমাদেও বাধা মানেনি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমার পক্ষের লোকজনের ২৬টি দোকানঘর ভাঙচুর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বললেন, দোয়ারা বাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে নরসিংপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ১৭ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় ৫ জন আটক আছে।