- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পর্যটকদের নিরাপত্তা তাহিপুরে হবে ট্যুরিস্ট পুলিশ ইউনিট

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ বলেছেন, খুব শিঘ্রই ট্যুরিস্ট পুলিশে র একটি ইউনিট তাহিরপুরে দেয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ের একটি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এটি। এছাড়া ঈদের ছুটিতে সুনামগঞ্জের পর্যটন স্পটে নির্বিঘেœ পর্যটকদের ভ্রমণে নিরাপত্তা থাকবে বলেও জানান পুলিশ সুপার।
রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই তথ্য জানান তিনি।
এসময় তিনি বলেন, সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, বারেক টিলা (বড়গোপ টিলা) সহ তাহিরপুরের পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশের ইউনিট দেয়ার জন্য রেজ্যুলেশন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এর আগে থেকেই সেখানে ট্যুরিস্ট পুলিশের ইউনিট স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি খুব শিঘ্রই সেটি বাস্তবায়ন হবে।
মোহাম্মদ এহ্সান শাহ্ বলেন, টাঙ্গুয়ার হাওর বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে। গত বছর দেখেছি দেশ বিদেশ থেকে অনেক পর্যটক ঘুরতে এসেছেন। আশা করি এই পরিবেশ যদি বজায় থাকে, তাহলে আগামীতেও প্রচুর ট্যুরিস্ট আসবে।
পর্যটকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ট্যুরিস্টরা যাতে সুন্দরভাবে ঈদের ছুটিতে ভ্রমণ করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিতে তাহিরপুর থানা পুলিশ কাজ করছে। পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তার জনবল বাড়ানো হয়।
জেলার আইন শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, গত এক সপ্তাহে জেলার বিভিন্ন থানার বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভূক্ত সাতজন, সিআর ওয়ারেন্টভূক্ত তিনজন, জিআর সাজা ওয়ারেন্টভূক্ত দুইজন, সিআর সাজা ওয়ারেন্টভূক্ত দুইজন, মাদক মামলায় চারজন, চোরাচালান মামলায় পাঁচজন, চুরি মামলায় নয়জন, প্রকাশ্যে জুয়া মামলায় আটাশজন জনসহ সর্বমোট ১২৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গত এক সপ্তাহে চোরাচালান মামলায় ১৩০০ কেজি ভারতীয় চিনি, দুইটি সিএনজি চালিত অটোরিক্সা, ৬০ বোতল ভারতীয় মদ, চুরি মামলায় দুইটি গরু, একটি সিলিং ফ্যান, দুইটি বাটন মোবাইল, ডাকাতি মামলায় ১২টি গরু, মোটরসাইকেল একটি, বাটন মোবাইল ২টি, ছুরি একটি, কিরিচ একটি, ক্ষুর একটি, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা মামলায় স্টিল বডি নৌকা একটি, ইঞ্জিন একটি, ৪২০ ঘনফুট বালু এবং মাদক মামলায় ছব্বিশ বোতল বিদেশী মদ জব্দ কার হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, রিপন কুমার মোদক, জাহিদুল ইসলাম খান প্রমুখ।

  • [১]