বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পর্যটন শিল্পের বিকাশের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, বর্তমানে উপজেলায় হাওর বিলাস, পাহাড় বিলাস সহ বিভিন্ন স্থানে পর্যটন স্পট স্থাপন করায় স্থানীয় সহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক ও দর্শনার্থীরা আসছেন। এ পর্যটন স্পটগুলো রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, নিরাপত্তা বিধান, বিদ্যুৎ বিল পরিশোধ সহ স্পটগুলো আরো সমৃদ্ধ করা প্রয়োজন। তাই এ ব্যাপারে সকল মহলের সহযোগিতা দরকার। সভায় পর্যটন শিল্প বিকাশের লক্ষে উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত খান, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া, পলাশ ইউপি চেয়ারম্যান মো. সুহেল আহমদ, উপজেলা আওমায়ী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, ধনপুর সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাহার, জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম প্রমুখ।