- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পলাশ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ২ নম্বর পলাশ ইউনিয়ন পরিষদের ২০২৩—২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে পলাশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৩—২৪ অর্থবছরের জন্য ১ কোটি ৩২ লক্ষ টাকা বাজেট ঘোষণা করা হয়। এফআইভিডিবির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মো. সোহেল আহমদ।
প্যানেল চেয়ারম্যান স্বপন পালের সঞ্চালনায় সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন এফআইভিডিবির আর ইসিসিপি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট সুলতান মাহমুদ, এফআই ভিডিবির ফিল্ড অফিসার মো. খালেদ আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইউপি সদস্য আমির হোসেন, শফিকুল ইসলাম, মহরম আলী, যোগেশ চন্দ্র দাস, রুবিনা খাতুন, রাবেয়া খাতুন, অর্চনা দেবী, গ্রাম আদালতের সহকারী আখতার উদ্দিন আহমেদ প্রমুখ।
উন্মুক্ত আলোচনার পর ইউপি চেয়ারম্যান মো. সোহেল আহমদ ২০২৩— ২৪ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাত মিলে ১ কোটি ৩২ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট সভায় জনপ্রতিনিধি সহ ইউনিয়নের সর্বস্তরের বহু লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]